জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info/results A_ev results.nu.ac.bd) পাওয়া যাচ্ছে। মোট ৭৯৭টি কলেজে ২ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৭১ শতাংশ।

চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।