ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন ধরে ঘুরেছি। কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। মানুষ এখন বুঝতে শিখেছে, তারা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ। ফলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনে সহযোগিতা করতে হবে।’
চলমান ধর্মঘটে আওয়ামী লীগের পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন সমাবেশে দেখা গেছে মাহিকে। শুধু তা-ই নয়, মাইক্রোফোন হাতে জ্বালাময়ী বক্তব্যও দিতে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রীকে। রবিবার জেলার ডাকবাংলোতে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হন। যেখানে দেখা যায় তার স্বামী রাকিবও পাশে ছিলেন। সোমবার জেলা ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রথম সারিতে থেকে স্লোগান দেন।
পরে ছাত্রলীগের সমাবেশে বক্তব্যও দেন তিনি। মাহি বলেন, ‘বর্তমানে বিএনপি দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা উন্নয়নবঞ্চিত করতে চায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে। যার কারণে দেশে হরতাল-অবরোধের নামে আগুন-সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন-সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।রাজনীতির মাঠে সক্রিয় মাহিয়া মাহি