নেটিজেনের আশ্চর্য আবদার, কঠিন শিক্ষা দিলেন প্রসূন আজাদ!

পর্দায় নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে সক্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। এই মাধ্যমে মাঝে মধ্যেই তারকাদের বাজে অবস্থার মুখোমুখি হতে হয়। প্রসূন আজাদকে তেমনই বিব্রতকর অবস্থার মুখে পড়তে হলো। এক নেটিজেন বাজে প্রস্তাব দিয়ে বসেন। আর এতেই ক্ষেপে যান প্রসূন আজাদ। নেটিজেনদের একাংশ বলছে কঠিন শিক্ষা দিয়েছেন প্রসূন।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি স্ক্রিনশট প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে একজন প্রসূনকে ব্রণের চিকিৎসার জন্য পরামর্শ দিচ্ছেন। কিন্তু প্রসূন জানান সেসব ব্রণ না। এরপরের আলাপন প্রকাশ করা হয়নি, নেটিজেনদের ধারণা বাজে কোনো প্রস্তাবনা ছিল। যেটা প্রসূন নিতে পারেনি। এরপরের উত্তরে কঠিনভাবে ওই ব্যক্তিকে জবাব দেন।  লেখেন, কারো এমন ভক্ত হবেন না, যার শরীর দিয়ে অন্তরে স্থান নিতে হয়। এসব আবদার নিজের বৌকেও বলবেন না, সেখানেও... 

প্রসূনের এই উত্তর থেকেই নেটিজেনরা ধারণা করছেন কোনো একটা বাজে প্রস্তাব পেয়েছেন ওই ব্যক্তির নিকট থেকে। এমন অদ্ভুত আচরণে তিনি বেশ বিরক্ত।

প্রসূন আজাদ ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ। ‘সর্বনাশা ইয়াবা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রসূন চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। লাক্স বিজয়ী হওয়ার আগে ‘অবগুণ্ঠন’ নাটকে কাজ করেছিলেন। প্রসূন আজাদ অভিনীত আলোচিত নাটক হচ্ছে ‘শহরের নতুন বালিকা’, ‘একটি মৃত্যুর স্বপ্ন’ এবং ‘টকেটিভ’ ইত্যাদি।