পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাবনা দিয়েছে দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ। মঙ্গলবার (৭ নভেম্বর) সভায় অংশ নেয়া শ্রমিক প্রতিনিধি ও মালিক পক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ন্যূনতম মজুরি চূড়ান্তভাবে কত হবে তার সিদ্ধান্ত দিবে শ্রম মন্ত্রণালয়। বেলা আড়াইটায় এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবে মন্ত্রণালয়। ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে মূল মজুরির প্রস্তাব করা হয়েছে ৬৩ শতাংশ।
প্রসঙ্গেত, গত প্রায় দুই সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে দেশের পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। ফলে বেশকিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে চলতি সপ্তাহ থেকে বন্ধ কারখানাগুলো চালু হতে শুরু করে।