সুপার ওভারে আগে ব্যাট করে বাংলাদেশকে ৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। সেটা শেষ বলে টপকে গেছে বাংলাদেশ। তাতে সিরিজে সমতায় ফিরেছে হাশান তিলকারত্নের শিষ্যরা।
ইনিংসের প্রথম বলেই ৪ মারেন ব্যাটসম্যান সুবহানা মোস্তারি। তাতেই গ্যালারিতে থাকা দর্শকরা উল্লাসে মেতে উঠেন। কিন্তু পরের বলে কোনো রান নিতে পারেননি। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে স্বর্ণা আক্তারকে দিলেও তিনিও সিঙ্গেল নেন। কিন্তু পরের বলেই সুবহানা আউট হয়ে যান। শেষ বলে অধিনায়ক জ্যোতি চার মেরে জয় নিশ্চিত করেন।
আগে ব্যাট করে পাকিস্তান ৭ রান তুলতেই হারায় দুই ব্যাটসম্যনাকে। দুটো উইকেটই নেন নাহিদা আক্তার।