'নির্বাচনী পদোন্নতি'— অতিরিক্ত ডিআইজি ১৫২, এসপি ১৭৭

নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন পদে বড় পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ জন। ১২ জন স্বাভাবিক পদোন্নতি পেয়েছেন।

আর পুলিশ সুপার (এসপি) পদে (গ্রেড-৫) পদোন্নতি পেয়েছেন ১৭৭ জন অতিরিক্ত পুলিশ সুপার। এর মধ্যে সুপারনিউমারারি এসপি ১৪০ জন, স্বাভাবিক পদোন্নতি পেয়েছেন ২৭ জন।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলো মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রকাশ করা হয়েছে।

১৪০ অতিরিক্ত ডিআইজির তালিকা দেখুন এখানে

১২ অতিরিক্ত ডিআইজির তালিকা দেখুন এখানে

১৫০ জন এসপির তালিকা দেখুন এখানে

২৭ জন এসপির তালিকা দেখুন এখানে