২৪ ঘণ্টাই চলবে 'টাইগার ৩'!

বাজার গরমে মাঠে নামছেন 'বলিউড ভাইজান' সালমান খান। বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩' নিয়ে তাই প্রত্যাশার কমতি নেই। ছবির আগাম টিকিট বিক্রির পরিমাণও লক্ষণীয়। প্রথম দিনেই ছবির প্রায় ৬০ হাজার টিকিট বিক্রি হয়। পরিস্থিতি দেখে অনেকেই ছবির শো বাড়াতে চাইছেন। এমতাবস্থান অভিনব উদ্যোগ নিয়েছে একটি মাল্টিপ্লেক্স। জানা গেছে, সালমানের ছবির জন্য তারা সারা দিনব্যাপী শোয়ের আয়োজন করতে চলেছে।

আহমেদাবাদের সিনেস্টার মিনিপ্লেক্স রাত ২টা থেকে 'টাইগার ৩' ছবির প্রদর্শনী শুরু করবে। তবে শুধু আহমেদাবাদ নয়, পশ্চিম এশিয়ার একাধিক দেশে প্রথম দিনেই মধ্যরাত থেকে বলিউড ভাইজানের ছবি দেখানোর পরিকল্পনা করা হয়েছে। তালিকায় রয়েছে দুবাই ও রিয়াদ।

সূত্র জানায়, এই ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনা পরিবেশকদের নতুন করে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। 'টাইগার ৩' মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর। এরকমও শোনা যাচ্ছে, ছবির মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ ১৩ নভেম্বর থেকে জাতীয় স্তরে একাধিক পরিবেশক তাদের প্রেক্ষাগৃহে সারাদিন সালমানের ছবির শো রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, দেশের মধ্যে প্রথম শহর হিসাবে আহমেদাবাদই প্রথম যা সারা দিনব্যাপী এই ছবির শো দেখাবে। দীপাবলির সময়ে এর ফলে ছবির ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হবে।