হাফিজ বললেন

কেয়ারটেকার সরকারের বিকল্প খোঁজা উচিত

কেয়ারটেকার সরকারের বিকল্প সমাধান খোঁজা উচিত উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। 

আজ বুধবার (৮ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা উচিত ছিল। তখন আওয়ামী লীগ খুব লেজেগবরে ছিল।

হাফিজ উদ্দিন বলেন, আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব নয়। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করে আমার শারীরিক অবস্থা জানিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। তবে আমি মনে করি, বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। বিএনপির অসংখ্য ত্যাগী নেতাকর্মী রয়েছে। তারা প্রাণপণ চেষ্টা করে। ... সুতরাং কেয়ারটেকার সরকারের ওপর জোর না দিয়ে বিকল্প সমাধান খোঁজা উচিত।

বিস্তারিত দেখুন ভিডিওতে ...