দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানার এক ডিপফেক ভিডিও ঘিরে কয়েকদিন ধরে চলছে বিতর্ক। এবার একই কাণ্ডে ফাঁস হলো ক্যাটরিনা কাইফের ‘আপত্তিকর’র ছবি, শিকার হলেন ডিপফেকের!
মূলত কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ক্যাটরিনার আসন্ন ছবি ‘টাইগার থ্রি’-এর ট্রেলার। যেখানে একটি দৃশ্যে ক্যাটরিনাকে দেখা গেছে তোয়ালে জড়িয়ে অন্য এক অভিনেত্রীর সঙ্গে লড়াই করতে। এবার সেই দৃশ্যেই ক্যাটের ছবির উপরে চলল কারসাজি। আসল ছবিতে তোয়ালে দিয়ে ঢাকা নায়িকার শরীর। কিন্তু সোশ্যালে ভাইরাল হওয়া ডিপফেক ছবিতে প্রায় অনাবৃত ক্যাটরিনা।
শুধু তাই নয়, ছবিকে চিত্তাকর্ষক করে তুলতে ক্যাটের চেহারাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সোশ্যালে ছবিটি ছড়িয়ে পড়েছে আগুনের মতো। তবে ওই ছবি যে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ফসল, তা স্পষ্ট।
এদিকে নেটদুনিয়ায় রাশমিকার সেই ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাশমিকা।ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, নেটদুনিয়ায় আমার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত।