একাত্তর টেলিভিশনে কর্মরত সাংবাদিক মিথিলা ফারজানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ।
বুধবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্ম-সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে শুরু করে দুই বছরের জন্য জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর (গ্রেড-৫) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’