ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জনই ঢাকার বাইরের।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৭১ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৪৬৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।