বিলিয়নিয়ারের ছেলেকে বিয়ে করলেন অভিনেত্রী অদিতি

প্রাক্তন মিস ইন্ডিয়া এবং অভিনেত্রী অদিতি আর্য  উদয় কোটকের ছেলে জয় কোটককে বিয়ে করেছেন। ভারতের উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়েতে উপস্থিত ছিলেন অদিতি ও জয়ের পরিবার ও ঘনিষ্ঠরা।

জয় কোটাক হলেন Kotak811-এর সহ-প্রধান, যার মধ্যে রয়েছে ভারতের শীর্ষ ডিজিটাল ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক জয় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটকের ছেলে, যাঁর নাম ফোর্বসের তালিকাতেও রয়েছে। ফোর্বসের তালিকা অনুসারে তিনি ১,১৩২৭০ কোটি রুপি অর্থাৎ ১,৪৯৯১২ কোটি টাকার সম্পত্তির মালিক।

জয় ২০২১ সালে এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। যিনি ব্যবসার স্ট্র্যাটেজি এবং পণ্যের বিষয়টি দেখাশোনা করেন। বাবার ব্যাংকিং ব্যবসায় যোগদানের আগে তিনি ম্যাককিন্সির সঙ্গে ব্যবসায় বিশ্লেষক হিসেবে কাজ করতেন। ১০১২-২০১৪ , জয় সেখানে দুই বছর কাজ করেন। তিনি ২০১০ সালে গোল্ডম্যান শ্যাক্সে ইন্টার্নশিপও করেছিলেন। 

কয়েক বছর আগে এক পার্টিতে প্রথম দেখা হয়েছিল জয় ও অদিতির। সেখানে তাঁদের দুজনের বেশিকছুক্ষণ কথা হয়েছিল। জানা যায়, এরপর জয় কোটাক নাকি অদিতিকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠান, এরপর দুজনের কথা হয় এবং তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। 

জয় কোটক এবং অদিতি আর্য ২০২২ সালের আগস্টে বাগদান সেরেছিলেন। বাগদানের পরে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দম্পতির পোজ দিয়ে ছবিও তোলেন। তবে শেষপর্যন্ত জয় কোটাক এই বছরের শুরুর দিকে এক্স-(টুইটার) এ আপডেট শেয়ার করে তাঁদের প্রেমের গুঞ্জন নিশ্চিত করেন।

জয় কোটাক লিখেছিলেন, ‘অদিতি, আমার বাগদত্তা, আজ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছে। অদিতি আর্য আপনার জন্য অত্যন্ত গর্বিত’। এই পোস্টের সঙ্গে জয় কোটক দুটি ছবিও শেয়ার করেছিলেন। তাতে অদিতি আর্যকে তার স্নাতক হওয়ার পরের পোশাকে দেখা যায়।