মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কোষাধ্যক্ষ সুমন হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ চৌধুরী।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব। পাশাপাশি নির্বাচন কমিশনার ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস ও মানিকগঞ্জ টেলিভিশন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ।
এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা প্রেসক্লাব এডহক কমিটির আহ্বায়ক বাবুল আকতার মঞ্জুর। এ সময় প্রধান আলোচক ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি কাবুল উদ্দিন খান, জেলা সাংবাদিক সমিতির সহসভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম খান, আকমল হোসেন খান, মারুফ হোসেন, নিরঞ্জন সূত্রধর, সুমন হোসেন ও আকাশ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কল্যাণ সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহানুর এ আলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএ কুদ্দুস, শিবালয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা প্রমুখ।