এক সপ্তাহে মসজিদে নববিতে ৬২ লাখ মুসল্লি

মসজিদে হারাম ও মসজিদে নববির রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, গত এক সপ্তাহে মদিনার মসজিদে নববিতে ৬০ লাখের বেশি মানুষ নামাজ আদায় করেছেন। সংবাদ সংস্থা এসপিএ-এর মতে, আগের সপ্তাহের তুলনায় ইবাদতকারীর সংখ্যা ৫ লাখের বেশি হিসাবে রেকর্ড করা হয়েছে। রেকর্ড অনুযায়ী গত সপ্তাহে মসজিদে নববিতে নামাজ আদায়কারীর সংখ্যা ৬২ লাখ ৫২ হাজার ৯৭ জন। হারামাইন পরিচালনা পরিষদের তথ্যমতে, রিয়াজুল জান্নাতে ১ লাখ ৩৪ হাজার ৫৪৭ জন মুসল্লি শান্তিপূর্ণভাবে ইবাদত-বন্দেগি করেছেন। সেই সঙ্গে হজরত রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত ও সালাম পেশ করার সৌভাগ্য অর্জন করেছেন ৪ লাখ ৯৩ হাজার ১৪৭ জন। মসজিদে নববিতে আগত মুসল্লিদের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে মসজিদে নববিতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে আগত মুসল্লিরা নামাজ আদায়সহ নানাবিধ কার্যক্রমে স্বাচ্ছন্দ্যে অংশ নিচ্ছেন। মসজিদে নববির পাঁচটি স্থানে আগতদের বিভিন্ন ভাষায় ধর্মীয় পরামর্শ দেওয়ার বুথ রয়েছে। ৩৩৬, ৩২৮, ৩৬৪, ৩০১ ও ৩১৬ নম্বর গেটের সামনে ২৪ ঘণ্টা মাসয়ালা-মাসায়েল জানার সুবিধাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।            

হারামাইন ওয়েবসাইট