বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান

হার দিয়ে শুরু হয়েছিল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানো। যে কারণে সমতায় চলছে সিরিজ। শেষ ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল। পাকিস্তান চায় টি-টোয়েন্টি সিরিজ হারের নদলা। আর বাংলাদেশ চায় প্রথমবার সিরিজ জয়। সেই লক্ষ্যে নিদা দাররা বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে।

আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত থাকেন সিদ্রা আমিন। ১৪৩ বল খেলে ৩টি চারের সাহায্যে ইনিংসটি সাজান তিনি।

দিনের শুরুটাও করেছিল তারা দুর্দান্ত। ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। তাদের জুটি ভাঙতে যেন বেগ পেতে হচ্ছিল মারুফাদের। অবশেষে ২০তম ওভারের দ্বিতীয় বলে সেটা ভাঙেন নাহিদা আক্তার। সাদাফ শামাস আউট হন ৩১ রান করে।

তারপর থেকেই নামে ধস। এক পর্যায়ে অলআউটের শঙ্কা জেগেছিল। কিন্তু সেটা আর হয়নি।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া রাবেয়া খান নেন দুই উইকেট। ফাহিমা, নিশিতা ও স্বর্ণা একটি করে উইকেট নিয়েছেন।