সামনেই মেয়ের বিয়ে। তাই ওজন কমানোর ওষুধ ‘ওজেম্পিক’ ব্যবহার করেছিলেন ৫৬ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান নারী্। এই ওষুধের প্রভাবে তিনি গুরুতর পেটের অসুখে মারা গেলেন বলে দাবি করছেন তার স্বামী। সম্প্রতি এই ঘটনা বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
ট্রিশ ওয়েবস্টার নামের ওই নারী মেয়ের বিয়ে উপলক্ষ্যে পছন্দের পোশাক পরতে ওজন কামানোর সিদ্ধান্ত নেন। পরে তিনি ওজেম্পিক ওষুধ খাওয়া শুরু করেন। স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, ওয়েবস্টার প্রেসক্রিপশন ইনজেকশন সাক্সেন্ডাসহ ওজেম্পিক নিয়েছিলেন। এতে তিনি গত পাঁচ মাসে প্রায় ৩৫ পাউন্ড কমান।
ওষুধগুলো ওয়েবস্টারকে দ্রুত ওজন কমাতে সাহায্য করেছিল। কিন্তু হঠাৎ তিনি অসুস্থতা বোধ করেন। সম্প্রতি তার স্বামী তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। ওই সময় তার মুখ দিয়ে বাদামী তরল বের হচ্ছিল। এরপর তিনি মারা যান। বলা হচ্ছে তিনি তীব্র ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল’ সমস্যায় তিনি মারা যান।
‘ওজেম্পিক’ ও ‘সাক্সেন্ডা’ ব্যবহারের কারণেই ওয়েবস্টারের মৃত্যু হয়েছে- সে বিষয়ে এখনো কোনো অনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তার স্বামী রয় ওয়েবস্টার দাবি করছেন, ওজন কমানোর ওষুধই তার মৃত্যুর দায়ী। তিনি বলেন, এইভাবে তাঁর মৃত্যু হলো এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। এমনটা হবে জানলে আমরা তাঁকে ওষুধটি ব্যবহার করতে দিতাম না।
এদিকে, ওষুধটির প্রস্তুতকারক নভো নরডিস্ক বলছে, তাদের ওষুধ খেয়ে মৃত্যুবরণের কোনো ইতিহাস নেই। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট