শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে সীমান্ত ব্যাংক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি।
শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।