গরীব ও শীতার্ত জনগণের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে ৭৫ হাজার পিস কম্বল অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
আজ শুক্রবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম ও ভাইস চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা তুলে দেন। ব্যাংকের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে উক্ত অনুদান প্রদান করা হয়েছে।
এসময় বিএবির সভাপতি ও অন্য ব্যাংকসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।