কুমিল্লার লাকসামে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) উপজেলার বাকই ইউনিয়নের একটি মাদ্রাসা থেকে তাদের আটক করার কথা জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
আটকরা হলেন উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম, কান্দিরপাড় পশ্চিম ইউনিয়ন জামায়াতের আমির আবু হানিফ, সহসাধারণ সম্পাদক ওমর ফারুক, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল হাশেম, জামায়াতের কর্মী নজরুল ইসলাম, নুরে আলম, বেলাল হোসেন, আবদুল মমিন, বজলুর রহমান ও আবু তাহের।
এর আগে বৃহস্পতিবার মেহেদী হাসান, ইব্রাহিম খলিল, আবদুল্লাহ আল মামুন ও হাবিবুল্লাহ রাকিব নামে জামায়াতের চার কর্মীকে আটক করে পুলিশ। গ্রেপ্তারদের কুমিল্লা আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, মাদ্রাসায় গোপন বৈঠক করছিলেন জামায়াতের ৪০-৫০ জন নেতাকর্মী। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।