কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দোহাজারি-কক্সবাজার রেল লাইনসহ ১৬টি প্রকল্প উদ্বোধন করতে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার বিমানবন্দরে বেলা ১১টার দিকে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে শনিবার (১১ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি।

কক্সবাজার বিমানবন্দর থেকে সড়ক পথে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত কক্সবাজার-দোলহাজারী রেলপ্রকল্প অনুষ্ঠানস্থলে যাচ্ছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।

সেখানে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেল লাইন রেল চলাচলের জন্য উন্মুক্ত করবেন এবং কক্সবাজারে আইকনিক রেলস্টেশন উদ্বোধন করবেন।

এরপর রেলযোগে প্রধানমন্ত্রী কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রামু স্টেশন যাবেন। সেখান থেকে সড়ক পথে রামু সেনানিবাস হয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলে যাবেন। চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।