ভালোবেসে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। কিন্তু বিয়ের তিন বছর পূর্তির পরের মাসেই বিচ্ছেদের খবর দিলেন তিনি। গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, তিন বছরের সম্পর্কের ইতি।
‘হোয়াট অ্যা শো’ খ্যাত জনপ্রিয় এই উপস্থাপক নিজেই।
বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকেই সোশ্যালে বেশ চর্চা হচ্ছে। কেউ কেউ রাফসানকে নিয়ে সানিয়া এশার করা আগের পোস্ট শেয়ার করে তার জন্য সমবেদনা জানাচ্ছেন। আবার অনেকেই রাফসানের পোস্টের মন্তব্যের ঘরে সমবেদনা জানিয়েছেন। আবার কেউ কেউ তাদের বিচ্ছেদের কারণও জানতে চেয়েছেন।
মোহাম্মদ সোলাইমান নামের এক ভক্ত রাফসানের পোস্টে কমেন্ট করেছেন, ‘গতকাল ডিভোর্স, আর আজকেই শো খুব চিল, মন খারাপ না হলেও একটু ভান তো করতে পারেন ভাই।’ তার সেই কমেন্টের উত্তরে রাফসান লিখেছেন, ‘এখন কি আমার কান্না করতে হবে লাইভে এসে?’
২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান। তিন বছরের এই দাম্পত্যজীবনের ইতি ঘটে সম্প্রতি।