পটুয়াখালীতে ৪২ কেজি গাঁজাসহ আটক ২

পটুয়াখালীর দুমকিতে অটোবাইকে প্লাস্টিকের ব্যাগে ৪২ কেজি গাঁজাসহ মোঃ  ফিরোজ খান (৩৫) ও মোঃ খোকন শরীফ (৩০) নামের ২ যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ বিভাগের অভিযান টিম।

গতকাল শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার দুমকি সাতানী সড়কের জনৈক বশির খার বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি করে মোট ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

আটককৃত ফিরোজ খানের বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। তার পিতার নাম মৃত-ছলেমান খা। অপর যুবক খোকন শরীফের বাড়ি পটুয়াখালী সদর থানার মৌকরণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। তার বাবার নাম মৃত মোসলেম শরীফ।

বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারী পরিদর্শক ইসতিয়াক হোসেন বাদি হয়ে শনিবার রাত ৯টায় দুমকি থানায় একটি নিয়মিত মাদক চোরাচালানের মামলা দায়ের করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হবে।