পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে ধরা পড়ল ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের এক মেদ মাছ। রবিবার ( ১২ নবেম্বর ) সকালে স্থানীয় জেলে জাফর হকের ইলিশের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি ১১০০ টাকা কেজি ধরে ১১ হাজার ৪৪০ টাকায় কিনে নেন কুয়াকাটা মেয়র বাজারের মেসার্স ফারাজী ফিসের পরিচালক শাহাবুদ্দীন ফরাজী ।
তিনি বলেন, এই মেদ মাছটি মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পরেছে। আমি মাছটি বিক্রির জন্য কিনেছিলাম। পরে আমার থেকে জহিরুল নামের এক ব্যক্তি মাছটি কিনে নেয়।