বাপ্পারাজ-শাবনাজ-নাঈমদের এক করলেন শিল্পী

সোনালি দিনের রূপালি দিনের তারকাদের একসাথে করলেন অভিনেত্রী আঞ্জুমান শিল্পী। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অভিনয়শিল্পীরা শিল্পীর আমন্ত্রণে একত্রিত হন। এদের মধ্যে ছিলেন,  শাবনাজ, নাঈম, বাপ্পারাজ, আমিন খান, মিশা সওদাগার,ওমর সানী, আঁখি আলমগীর, নির্মাতা গাজী মাহবুব ছাড়াও অনেকেই।

এদের মধ্যে অনেকেই পর্দায় অনিয়মিত। কেউ কেউ বা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তবে হোটেল রেনেসাঁতে দেখা গেল সবাই সেই পুরনো দিনে ফিরে গিয়েছেন।

শিল্পীর উদ্যোগে খুশি জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগার। তিনি শিল্পীকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিল্পী তোমাকে অনেক অনেক হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা ভালোবাসা। কালকে তুমি আমাদের সবাইকে একসাথে করেছ এবং অসম্ভব সুন্দর একটা ট্রিট দিয়েছো। অনেকদিন মনে রাখার মতো। আমরা আমাদের বয়স ভুলে গিয়ে কেবলমাত্র আনন্দে মেখে ছিলাম। আবার ধন্যবাদ।

শিল্পী

সোনালি দিনের তারকারা

মঞ্চ থেকে চলচ্চিত্রে আসেন শিল্পী। অনুতপ্ত সিনেমায় শাবনাজের বান্ধবী চরিত্রে চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে মোহাম্মদ হোসেনের 'বাংলার কমান্ডো(১৯৯৫) তে আমিন খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক। তবে আলোচনায় আসেন সালমান শাহর বিপরীতে 'প্রিয়জন' (১৯৯৬) ছবিতে কাজ করার পর। ব্যবসায়িক সাফল্য না পেলেও এই ছবি দিয়েই বেশ পরিচিতি পান শিল্পী।