বলিউডে চলছে দীপাবলির আনন্দে। সবাই মেতে উঠেছেন উৎসবে। আলোকময় বলিউডে আলো ছড়াচ্ছেন তারকারা। সামাজিক মাধ্যমে সবার মতোই আলো ছড়াতে দেখা গেল অভিনেত্রী মিথিলা পালকারকে।
সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেনেত্রী গোলাপি রঙের জামায়, চারদিক গোলাপি আভায় ভরে গেছে বলে জানাচ্ছেন নেটিজেনরা। আবার কেউ কেউ বলচফহেন মিথিলা তো রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন।
দীপাবলইর সাজে ৮ টি ছবি প্রকাশ করে মিথিলা লিখেছেন, সবাইকে শুভ দীপাবলি। এই বছরটা আপনাদের প্রত্যকের উজ্জ্বল ও সুন্দরভাবে কাটুক। সবাই ভালো থাকুন।
গার্ল ইন সিটি এবং নেটফ্লিক্সের লিটল থিংস- এর চরিত্রগুলির জন্য পরিচিত। ২০১৬ সালের মার্চ মাসে কাপ গানের মারাঠি সংস্করণ দিয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। পাল্কার ২০১৪ সালে মারাঠি ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মাঝা হানিমুনে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন । মিথিলার প্রথম বলিউড ছবি ছিল নিখিল আদভানির কাট্টি বাট্টি।
চলচ্চিত্র জগতে তার প্রথম সাফল্য ২০১৪ সালের জুনে, যখন তিনি কাট্টি বাট্টিতে ইমরান খানের বোনের ভূমিকায় সাফল্যের সাথে অডিশন দিয়েছিলেন। ছবিটি তেমন সাফল্য পায়নি তবে নিজেকে প্রকাশ করতে পেরেছিলেন মিথিলা। ফলে ম্যাগগি, টাটা চা এবং জোম্যাটোর বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
পালক পারফেক্টের আনা কেন্ড্রিকের কাপ গানে অনুপ্রাণিত হয়ে "কাপ গানের" সংস্করণ দিয়ে মার্চ ২০১৬তে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। ভিডিওটিতে কাপ গানের স্টাইলে তাঁর জনপ্রিয় মারাঠি গান হাই চল তুরু তুরু (মূলত জয়ওয়ন্ত কুলকার্নির গাওয়া) গেয়েছিলেন।