আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুষ্টিয়ার দিশা টাওয়ারের দিশা কনফারেন্স হল এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড. এম. হাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুষ্টিয়ার জেলা কমাডেন্ট মো. হেলাল উদ্দীনসহ ব্যাংকের নির্বাহীবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল বারীক সম্মেলনে সভাপতিত্ব করেন। উক্ত অঞ্চলের সকল ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি ২০২২-২৩ অর্থছরের শাখা ভিত্তিক মূল্যায়ন পর্যালোচনা করেন এবং ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণপূর্বক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সফল উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার জন্য সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।