ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ৭৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন ঢাকাতে এবং আট জন ঢাকার বাইরে মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৮৬৩ জন এবং ঢাকার বাইরে ৬১৩ জন।
চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯১ হাজার ৮৩২ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ তিন হাজার ৫৭৮ জন ও ঢাকার বাইরে এক লাখ ৮৮ হাজার ২৫৪ জন।
বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৮৪ হাজার ১৭৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ছয় হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ৫৮৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।