স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাবি আটক 

কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৫) নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় ভাবি কলি আক্তারকে আটক করেছে থানা পুলিশ। তাৎক্ষণিক ভাবে শনিবার রাতে অভিযুক্ত ওই ভাবিকে সাতবাড়িয়া ইউপির সাতবাড়িয়া গ্রাম থেকে আটক করা হয়। সে ওই গ্রামের মীর হোসেন মেয়ে ও নিহত ছাত্রী বড় ভাই শাহিনের স্ত্রী। 

এ ঘটনায় রাতেই নিহতের পিতা আব্দুল জলিল বাদি হয়ে অজ্ঞাত নামা একটি হত্যা মামলা দায়ের করেন। 

রবিবার (১২ নভেম্বর) সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

ময়না তদন্তের শেষে বিকেলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে পুলিশ নিহতের ভাবি কলি আক্তারকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন।