তিন দিনের শুভেচ্ছা সফর শেষে রাশিয়া নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ত্রিবুতস, অ্যাডমিরাল প্যানতেলেইয়েভ ও জ¦ালানিবাহী ট্যাংকার গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজ গত ১২ নভেম্বর বাংলাদেশে আগমন করে। জাহাজ তিনটির অধিনায়করা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জাহাজ তিনটি বাংলাদেশ ত্যাগকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজগুলোর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। আইএসপিআার