পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে ৩০ নেতাকর্মী গ্রেপ্তার, দাবি বিএনপির

পঞ্চম দফা অবরোধের প্রথম দিন ৩০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। 

 বুধবার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী। 

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- মহানগর বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আবু তাহের ও পতেঙ্গা থানা সেচ্ছাসেবক নেতা ইলিয়াছ, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুমন, বায়েজিদ থানা ছাত্রদলের সদস্য মো: শাকিল ও মো. রাশেদ, সরাইপাড়া ওয়ার্ড যুবদল নেতা আল আমিন, মো. হৃদয় ও ইকবাল হোসেন, দক্ষিণ হালিশহর ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম বাবু, শুলকবহর ওয়ার্ড বিএনপি নেতা মো. আলমগীর, মো. আলম সওদাগর ও আমজাদ হোসেন প্রমুখ।