পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আবারও খাদ্য সহায়তা দেওয়া শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগের পর বিষয়টি পর্যবেক্ষণের অনুমতি দেওয়ার ব্যাপারে রাজি হওয়ায় ওয়াশিংটন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।
আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মার্কিন সংস্থা (ইউএসএইডি) বলেছে, তারা আগামী মাস থেকে প্রাথমিকভাবে এক বছরের জন্য খাদ্য সরবরাহ শুরু করবে। আর এ সময়ের মধ্যে সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।
এর আগে অনুদান সরিয়ে নেওয়ার অভিযোগ তুলে সেখানে খাদ্য সহায়তা দেওয়া বন্ধ করা হয়েছিল।