৪৭ তেলবাহী লরিকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‍্যাব

সিলেট থেকে আসা তেলবাহী ৪৭টি লরিকে এসকর্ট দিয়ে রংপুর ও দিনাজপুরের পার্বতীপুর পৌঁছে দিচ্ছে র‍্যাব। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তা এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

বার্তা জানানো হয়েছে, সিলেট থেকে আসা মোট ৪৭টি তেলবাহী লরিকে নিরাপদে রংপুর ও দিনাজপুরের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে র‍্যাব। এরমধ্যে ১০টি লরির গন্তব্য ছিল রংপুর সদর পেট্রোলিয়াম ডিপো এবং বাকি ৩৭টির গন্তব্যস্থল ছিল পার্বতীপুর পেট্রোলিয়াম ডিপো। র‍্যাব-১৩, পুলিশ, বিজিবি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টহল দল দুটি পৃথক বহরকে এসকর্ট করে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দিচ্ছে।