ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। চলচ্চিত্রের পাশাপাশি তাকে দেখা যায় বিজ্ঞাপনেও। ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতা নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। কয়েক বছর আগেও আল্লু অর্জুন বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের জন্য ১ থেকে ২ কোটি টাকা নিতেন। কিন্তু ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর তার জনপ্রিয়তা বেড়ে যায়। যার ফলে পারিশ্রমিক বৃদ্ধি করেছেন তিনি। এখন বিভিন্ন পণ্যের ব্র্যান্ডের প্রচারের জন্য প্রতিদিন তাকে পারিশ্রমিক হিসেবে প্রায় ৮ কোটি টাকা দিতে হয়।
কয়েক মাস আগে একটি বিজ্ঞাপনে কাজের জন্য আল্লু অর্জুনকে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৮৯ লাখ রুপির বেশি) পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু কাজটি তার ‘নীতির’ সঙ্গে না মেলায় ফিরিয়ে দেন নায়ক।
সিয়াসাত ডটকম বলছে, ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর আল্লু অর্জুনের জনপ্রিয়তা অবিশ্বাস্য রকমের বেড়ে গেছে। ফলে পারিশ্রমিক বৃদ্ধি করেছেন তিনি। এখন বিভিন্ন পণ্যের ব্র্যান্ডের প্রচারের জন্য প্রতিদিন তাকে পারিশ্রমিক হিসেবে ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৮ লাখ টাকা) দিতে হয়।
আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বহুল আলোচিত এ সিনেমা ২০২১ সালের ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায়। সুকুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিসে বাজিমাত করে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।
বর্তমানে ‘পুষ্পা টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক। এ সিনেমায়ও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। সিনেমার বাজেটও আগের চেয়ে দ্বিগুণ, ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’।