ঘূর্ণিঝড় ‘মিধিলা’ মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৫৯টি আশ্রয় কেন্দ্র

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ৭টি কন্ট্রোলরুম, ৫৯ আশ্রয় কেন্দ্র, ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৩টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা, ৩৫০ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণের জন্য মজুদ আছে।

পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও  স্বেচ্ছাসেবক টিমও প্রস্তুত আছে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।