খুলনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ শুক্রবার দিনভর গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার থেকেই এই বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাস বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত খুলনায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে খুলনা মহানগরীসহ উপকূল এলাকায় গুঁড়ি গুঁড়ি ও মাঝারি আকারের বৃষ্টিপাত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত খুলনায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
খুলনা জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা জানায়, খুলনা জেলার উপকূলীয় দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলা ঝুঁকিপূর্ণ। এ উপজেলাগুলোতে সাইক্লোন শেল্টার রয়েছে ৪৩৩টি। ঘূর্ণিঝড় মোকাবিলায় সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে।