গৌরীপুরে সড়কে একজনের প্রাণহানি

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শরীফ মিয়া (২৮) নামের স্থানীয় এক যুবক। আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে দারিয়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান ঘটনার দিন শরীফ মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গৌরীপুর শহরের উদ্দেশে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে দারিয়াপুরের উত্তেজিত জনতা ভূটিয়ারকোনা বাজারের ব্যবসায়ী আবু রায়হানের দোকান ও পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পিকআপ ভ্যানটি গৌরীপুর থানায় রয়েছে। 

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ভূটিয়ারকোনা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।