পানির নিচে জাদু দেখিয়ে ১৩ বছরের বালিকার গিনেস রেকর্ড

স্কুবা ডাইভিং বা পানির নিচে ডুব দেওয়াটা ১৩ বছর বয়সী এভেরি এমার্সন ফিশারের শখ। সেই সঙ্গে জাদু দেখিয়ে মানুষকে চমকে দিতেও বেশ ভালো লাগে তার। এবার এই কিশোরী নিজের দুই শখ পূরণ করে নাম লেখালেন গিনেস বুকে। এমনকি নিজের নাম লেখাতে গিয়ে আগের রেকর্ডও ভেঙেছেন তিনি। 

পানিতে ডুবে থেকে মাত্র ৩ মিনিটে ৩৮ রকমের জাদু দেখিয়ে নতুন রেকর্ড গড়েছেন এভেরি। তার আগে ২০২০ সালে ব্রিটিশ জাদুকর মার্টিন রিস ডুবন্ত অবস্থায় ২০ টি জাদু দেখিয়ে রেকর্ড গড়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর অ্যাকুয়ারিয়াম অফ দ্য বে-তে ডুব দিয়ে দর্শনার্থীদের অর্ধশত ভেলকি দেখিয়ে আগের সেই রেকর্ড ভেঙে দিলেন কিশোরী এভেরি।  

রেকর্ড গড়ার পর এভেরি বলেন, ‘গিনেস বুকে এই রেকর্ড গড়ে আমি চাই সবাই যেন সমুদ্র রক্ষায় আরও সচেতন হন। এছাড়া আমার বয়সীরা যেন স্কুবা ডাইভিং এ আরও বেশি বেশি আগ্রহ দেখায়।’ 

এই লিংকে দেখতে পারেন এভেরির ভেলকি: 

https://www.facebook.com/watch/?v=2034954403540470