‘সত্যি বলতে ভয় পাই না’ একাধিক প্রেম নিয়ে দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেছেন, আমি কোনো কিছু যদি বিশ্বাস করে বলে থাকি, তবে তা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এমন মানুষই তৈরি হয়েছি এতগুলো বছরে। আমি সত্যি বলতে ভয় পাই না। ভুল স্বীকার করতেও ভয় পাই না। ক্ষমা চাইতেও ভয় পাই না। আমার যদি কোনো বিষয়ে ভিন্ন মতামত থাকে, তাহলে সেটা বলতে পিছপা হই না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একাধিক প্রেম নিয়ে কথা বলে রোষের মুখে পড়েছিলেন দীপিকা। এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন অভিনেত্রী।

এর আগে তিনি বলেন, রণবীর সিং-এর সঙ্গে ডেট করার সময়ও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করতেন। শুরুতে তাদের সম্পর্কে কমিটমেন্ট ছিল না।

এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তার ক্যারিয়ারের শুরু থেকেই। রণবীর কাপুরের সঙ্গে তার প্রেম, ব্রেক-আপ এক সময় মিডিয়ার মুখরোচক খবর ছিল। পরে একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে তার নাম জড়িয়েছে। অবশেষে রণবীর সিংকে বিয়ে করেন নায়িকা। ২০১৫ সালে মালদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর সিং।