ফরিদপুরে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা দুই দিনের হরতালের সমর্থনে ফরিদপুরে মশাল মিছিল করেছে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। 

শনিবার রাতে শহরের বাইপাস সড়কে জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের নেতৃত্বে মশাল মিছিল বের করে জেলা বিএনপি ও ছাত্রদল। 

একই সময়ে শহরের টেপাখোলা এলাকায় মশাল মিছিল করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মিছিল থেকে দুই দিনের হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।