ঢাকা-১৪ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
আজ রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহ শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করে যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। আমি আন্তরিকতার সঙ্গে এই দায়িত্ব পালন করছি। যুবলীগের সাধারণ সম্পাদক হয়ে আমি আরও বেশি মানুষের কাছাকাছি যেতে পেরেছি। তিনি বলেন, মানুষের সাথে আমার সে সংযোগ তাতে মানুষ আমাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।