দুই যুগ পর আরেকটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। ২০০৩ সালের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল অজিরা। সেই সাফল্যের পুনরাবৃত্তি করে ষষ্ঠবারের মতো বিশ্ব সেরার মুকুট পরবে অস্ট্রেলিয়া, নাকি প্রতিশোধ নিয়ে তৃতীয় শিরোপা জিতবে এশিয়ার দলটি, সেটাই এখন দেখার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ কয়েন ভাগ্য পাশে পেয়েছেন প্যাট কামিন্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
দুই দলই সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি , কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড