সতর্ক কোহলি ও রাহুল

৯.৩ ওভারে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭৬ রান। কিন্তু পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা ১৮ ওভার শেষে ১০৭ রান ৩ উইকেট হারিয়ে।

রোহিত ও শ্রেয়াসের পরপর ২ ওভারে ফেরার প্রভাব স্পষ্টই। ভারত ১০০ পেরিয়েছে, তবে দশম ওভারের পর আসেনি কোনো বাউন্ডারি।

কোহলি ও রাহুল আপাতত ইনিংস পুনর্গঠনে ব্যস্ত, ৩৪ বল খেলে দুজন তুলেছেন ২০ রান। এমন পরিস্থিতিতে আরেকটি উইকেট অস্ট্রেলিয়াকে এগিয়ে দিতে পারে অনেকখানি, সেটি বলাই যায়।