একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ রবিবার হরতালের প্রথম দিনে বনানী নৌবাহিনীর হেডকোয়ার্টার্সের সামনে মিছিল করে রাস্তা অবরোধ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কুশপুতুল পোড়ানো হয়। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।