রাহুল ফিরলেন

স্ক্র্যাম্বলড সিম। সিমে পড়ে মুভমেন্ট। লোকেশ রাহুলের জন্য মিচেল স্টার্কের এ ডেলিভারি যথেষ্টর চেয়েও বেশি কিছু হয়ে গেল। কোহলির পর রাহুলও থামলেন ৫০ পেরিয়ে ৭০-এর আগেই। শুরু থেকে সতর্ক খেলছিলেন, ৪০ ওভার পেরিয়ে যাওয়ার পর এসে রাহুল আউট হলেন রক্ষণাত্মক শট খেলতে গিয়েই। ভারতের ব্যাটিংয়ের ‘টেল’ উন্মুক্ত আহমেদাবাদে।