শামি প্রথম বলেই ফিরিয়ে দিলেন ওয়ার্নারকে

প্রথম ওভারের বুমরার বলে বেঁচেছিলেন ওয়ার্নার। তবে পরের শামির বলে আর রক্ষা হলো না তার। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ওয়ার্নার, প্রথম স্লিপে ভুল করেননি কোহলি। উইকেট লাগবে বলে শামিকে আনা হয়েছে দ্বিতীয় ওভারেই, সফলও হলেন স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো এ পেসার।

সপ্তম বলে প্রথম আঘাত ভারতের, ফাইনাল জীবন্ত হয়ে উঠেছে আহমেদাবাদে।

অস্ট্রেলিয়া ২ ওভার শেষে ২ রানে ১ উইকেট।