সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. টিভি-০০৫ আবিষ্কারকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : টিভি-০০৫ আবিষ্কারকারী প্রতিষ্ঠান হলো, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)
২. টিভি-০০৫ আবিষ্কারে কতজন বিজ্ঞানী যুক্ত ছিলেন?
উত্তর : চারজন
৩. বিশ্ব নারী উদ্যোক্তা দিবস কবে?
উত্তর : ১৯ নভেম্বর
৪. বিশ্ব পুরুষ দিবস কবে?
উত্তর : ১৯ নভেম্বর
৫. জাতীয় সমবায় দিবস কবে?
উত্তর : নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস হিসেবে পালিত হয়।
৭. জেলহত্যা দিবস কবে পালিত হয়?
উত্তর : ৩ নভেম্বর
৮. কত তারিখে সংবিধান দিবস পালন করা হয়?
উত্তর : ৪ নভেম্বর
৯. কত তারিখ রেল দিবস হিসেবে পালন করা হয়?
উত্তর : ১৫ নভেম্বর
১০. সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর
১১. জাতীয় ভ্যাট দিবস কবে?
উত্তর : ১০ ডিসেম্বর
১২. জাতীয় যুব দিবস কবে পালিত হয়?
উত্তর : ১ নভেম্বর
১৩. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
উত্তর : ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে
১৪. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন কে?
উত্তর : ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী
১৫. ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
উত্তর : ২০২৩ সালের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন ফ্রান্সের মুঙ্গি জি বাওয়েন্দি, যুক্তরাষ্ট্রের লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমোভ
১৬. ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
উত্তর : ২০২৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন যুক্তরাষ্ট্রের পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ ও ফ্রান্সের অ্যান লিয়ের
গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত