বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন অনুযায়ী সুযোগ তৈরি করা হবে

বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন অনুযায়ী সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির বিষয়ে তিনি বলেন, বিএনপিসনির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের সহায়তা চাইলে তাতে ইতিবাচক সাড়া দেবে ইসি। যদি তারা নির্বাচনে আসতে চায় তাদের আমরা স্বাগত জানাব।

বিএনপি নির্বাচনে না আসায় শুন্যতা ও হতাসা আছে জানিয়েছে রাশেদা সুলতানা বলেন ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে ভেবে দেখবে কমিশন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সমমনা দলগুলো নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে। বিক্রি করা হচ্ছে দলীয় মনোনয়ন ফরম। তবে বিএনপি ও সমমনা দলগুলো তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে রয়েছে।