মিরপুরে বসুমতি বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

গত ১৮ নভেম্বর রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তাররা বাসে আগুনের ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছে র‌্যাব। 

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত চার জন গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।