আশরাফুল আলম ওরফে হিরো আলম সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন। দেশটির দুবাইয়ে আরাভ খানের একটি মোবাইলের শোরুম চালু হতে যাচ্ছে। আর সেই শোরুম উদ্বোধন করতে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন হিরো আলম।
এরইমধ্যে শোনা যাচ্ছিল একটি দলে যোগা দেবেন তিনি। আর সেই দলের মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরইমধ্যে নির্বাচনে অংশ নিয়ে যেন মারধরের বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিবি কার্যালয়েও গিয়েছেন। নির্বাচনের ডামাডোলের মধ্যেই হিরো আলম দেশ ছাড়লেন।
দুবাই পৌঁছেই সোমবার দুপুরে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি দুবাই এসেছে আরাভ ভাইয়ের আমন্ত্রণে। আগামী ২৬ তারিখ তার একটি শোরুম উদ্বোধন করা হবে। সেই শোরুম উদ্বোধন করতেই দুবাই এসেছি। এরপর আমি দেশে ফিরে যাব।
জানা গেছে, আরাভ খান মোবাইল পয়েন্ট নামের একটি শোরুম উদ্বোধন করবেন হিরো আলম। দুবাইয়ের দেরা এলাকার সাবকা বাস স্ট্যান্ডের অপজিটে আরবাজ সেন্টারে।