ডেঙ্গুতে আরও আট মৃত্যু, হাসপাতালে ১০৮৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৬২ জন মারা গেলেন।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ২২১ জন এবং ঢাকা সিটির বাইরে ৮৬৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯৭ হাজার ৫১২ জন। মারা গেছেন ১ হাজার ৫৬২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯০৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৫২ জন।